নিবন্ধন, পরিবার ও পেমেন্টের তথ্য


বিবি ফ্যামিলি সম্মিলন ২০২৬
একসাথে পরিবার, একসাথে পথচলা
অনুমোদিত ব্যবস্থাপনা ও রিপোর্ট
আপনার ডিভাইসে সহজে ফিরে আসুন
অনুষ্ঠান সম্পর্কে
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে ‘বিবি ফ্যামিলি সম্মিলন ২০২৬’ কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে এক আনন্দময় মিলনমেলার আয়োজন। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত এ সম্মিলনে থাকছে পারিবারিক মিলনমেলা, সাংস্কৃতিক পরিবেশনা, আনন্দ আয়োজন এবং ভোজ ও আড্ডা। সবাইকে নিয়ে একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দেওয়াই আমাদের প্রত্যাশা।
সর্বশেষ তথ্য লোড হচ্ছে…
ঘোষণা ও বিজ্ঞপ্তি
এখনো কোনো ঘোষণা প্রকাশিত হয়নি। নতুন ঘোষণা এখানে পাওয়া যাবে।
সম্মানিত অতিথিবৃন্দ
প্রধান অতিথি
মোঃ মোস্তাকুর রহমান
গভর্নর
বাংলাদেশ ব্যাংক
বিশেষ অতিথিবৃন্দ
ড. মো. হাবিবুর রহমান
ডেপুটি গভর্নর
বাংলাদেশ ব্যাংক
ড. মো. কবির আহাম্মদ
ডেপুটি গভর্নর
বাংলাদেশ ব্যাংক
মো. সরোয়ার হোসেন
ডেপুটি গভর্নর
বাংলাদেশ ব্যাংক
মো. আনিছুর রহমান
ডেপুটি গভর্নর
বাংলাদেশ ব্যাংক
আমাদের অনুষ্ঠানসূচি
পরিবার
পারিবারিক মিলনমেলা ও অভ্যর্থনা
বিকেল ৪:৩০ – সন্ধ্যা ৬:০০ বিকেল ৪:৩০ — নিবন্ধন যাচাই ও প্রবেশ শুরু বিকেল ৫:০০ — পারিবারিক মিলনমেলা ও ফটোসেশন বিকেল ৫:৪৫ — প্রধান ও বিশেষ অতিথিবৃন্দের অভ্যর্থনা পরিবারের সঙ্গে আনন্দময় কিছু মুহূর্ত, স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকুক।
সম্প্রীতি ও আনন্দ
ঐক্য ও সম্প্রীতির সম্মিলন
সন্ধ্যা ৬:০০ – রাত ৮:০০ সন্ধ্যা ৬:০০ — অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন সন্ধ্যা ৬:০৫ — পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ সন্ধ্যা ৬:১০ — কাউন্সিলের সাধারণ সম্পাদকের বক্তব্য সন্ধ্যা ৬:২০ — কাউন্সিলের সভাপতির স্বাগত বক্তব্য সন্ধ্যা ৬:৩০ — কর্মকর্তাদের বক্তব্য সন্ধ্যা ৭:০০ — বিশেষ অতিথি ডেপুটি গভর্নর মহোদয়গণের বক্তব্য সন্ধ্যা ৭:২০ — প্রধান অতিথি মাননীয় গভর্নর মহোদয়ের বক্তব্য সন্ধ্যা ৭:৪০ — সম্মাননা স্মারক প্রদান ও ফটোসেশন সন্ধ্যা ৭:৫০ — সংক্ষিপ্ত বিরতি ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতিতে অনন্য বাংলাদেশ ব্যাংক
সাংস্কৃতিক অনুষ্ঠান
সুর, ছন্দ ও আনন্দের সন্ধ্যা
রাত ৮:০০ – রাত ১০:০০ রাত ৮:০০ — মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু • আমন্ত্রিত শিল্পীদের সংগীত পরিবেশনা • কর্মকর্তা ও পরিবারের সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনা রাত ৯:৫০ — সমাপনী পর্ব রাত ১০:০০ — অনুষ্ঠানের সমাপ্তি সুর, ছন্দ ও আনন্দে মুখরিত হোক আমাদের সম্মিলনের সন্ধ্যা।
ভোজ ও আড্ডা
নৈশভোজ ও প্রাণবন্ত আড্ডা
রাত ৮:০০ – রাত ৯:৩০ রাত ৮:০০ — নৈশভোজ শুরু • সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পাশাপাশি নৈশভোজ • পরিবার ও সহকর্মীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা • স্মৃতিচারণ ও পারস্পরিক কুশল বিনিময় রাত ৯:৩০ — নৈশভোজের সমাপ্তি সুস্বাদু খাবার আর প্রাণবন্ত আড্ডায় আরও নিবিড় হোক আমাদের সম্পর্ক।
